নো টি স

দেশিয়ানার উদ্বোধন

সম্প্রতি রাজধানীর উত্তরায় দেশিয়ানা নামক ফ্যাশন আউটলেট উদ্বোধন করা হয়েছে। যেখানে একসঙ্গে ৩০ জন ডিজাইনার মিলে কাজ করছে, তাও আবার দেশীয় ফেব্রিক্স নিয়ে। উদ্বোধন উপলক্ষে থাকছে ৩০ জন ডিজাইনারের সব পণ্যের উপর ১০% ডিসকাউন্ট। দিনব্যাপী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, র্যাম্প শো, ফটোগ্রাফি, মেহেদি উত্সব, র্যাফেল ড্র, জমকালো ফ্যাশন শোসহ আরো অনেক কিছু। এই ফ্যাশন আউটলেটের ফাউন্ডার আইরিন হক আইভি। তার সঙ্গে আছেন ইয়াং ডিজাইনার সৌমিন আফরিন, সাবরিনা ইজদিহার, হিমা আফরিনসহ আরো অনেকে।

চকলেট, ভ্যানিলা ও অরেঞ্জ ফ্লেভারে

ড্যান কেকের কাপকেক ডিলাইট

দেশের জনপ্রিয় স্ন্যাকস ব্র্যান্ড ড্যান কেক এবার নিয়ে এসেছে চকলেট, ভ্যানিলা ও অরেঞ্জ ফ্লেভারে কাপকেক ডিলাইট। সম্প্রতি গুলশান ক্লাবে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাপকেক ডিলাইট বাজারে আনার ঘোষণা দেন ড্যান ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন। ২০১৫ সালে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরু করে ড্যান কেক। ডেনমার্কের শীর্ষস্থানীয় স্ন্যাকস ব্র্যান্ড ড্যান কেক ইউরোপের বেকারি শিল্পে একটি প্রসিদ্ধ নাম। শুধু ইউরোপ নয়, স্বাদ ও বৈচিত্র্যের জন্য ৮৭ বছর ধরে ড্যান কেক সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয়। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকসের মাধ্যমে দেশের ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন সংযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকসপ্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে।

চট্টগ্রামে সেইন্টস ক্যাফে, ওজোন ক্যাফের উদ্বোধন

 

সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের পেনিনসুলাতে উদ্বোধন হয়ে গেল দুটি রেস্টুরেন্টের। নিচতলায় বেকারি এবং ব্রুয়িং ক্যাফে সেইন্টস ক্যাফে এবং ১৭ তলার ওপরে খোলা সুইমিং পুলের পাশে অনবদ্য প্রিমিয়াম রেস্টুরেন্ট ওজোন লাউঞ্জ। সম্প্রতি সেইন্টস ক্যাফেতে এক মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে রেস্টুরেন্ট দুটির উদ্বোধন করেন হোটেল পেনিনসুলার চেয়ারম্যান মাহবুব-উর-রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ এবং চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আরো উপস্থিত ছিলেন গায়িকা জেফার, অভিনেত্রী শেহতাজ, রাবা খান, মডেল ইন্দ্রানী, মাশিয়াত, তৃণ, লিন্ডা, জাকিয়া, জলিসহ বিনোদন জগতের অনেকে।