তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভূক্ত ও মাদক মামলার আসামি রয়েছে। আজ সোমবার দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানার ওসি (তদন্ত) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তানোর উপজেলাকে মাদকমুক্ত করতে তানোর থানা বিশেষ অভিযান পরিচালনা করছে। যার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: ‘দেশে বন্যায় খাদ্যশস্য নষ্ট হয়নি’
তানোর থানা ওসি খাইরুল ইসলাম বলেন, আমরা মোট ৩৭জন আসামিকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রিকল থাকায় ২৯ আসামিকে আমরা আদালতে পাঠিয়েছি। তানোর উপজেলাকে মাদককে জিরো ট্রলারেন্সে নিয়ে আসার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/কেকে