মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি নিয়ে আসিয়ানের ‘গভীর উদ্বেগ’

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট ‘আসিয়ান’ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে এবং সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে আসিয়ান জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং এর জবাবে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

আসিয়ানের সদস্য দেশগুলো হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম।

সূত্র: আল-জাজিরা