তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে প্রতিহত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। তিনি বলেন, ইউরোপের জন্য হুমকি হয়ে উঠছে ইরান।
বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সের বরাতে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ন্যাটো প্রধান বলেন, ইরান আর কোনো হুমকি সৃষ্টি করতে পারবে না— এমনটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গতকাল তুর্কির আকাশসীমার দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে।
ন্যাটোর ৫ম অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাটোর কোনো একটি সদস্য দেশে হামলা মানে সব সদস্য দেশে হামলা।
তিনি বলেন, এই ঘটনা ন্যাটোর সতর্কতার গুরুত্বকে আরও প্রমাণ করেছে।
রুট আরও বলেন, ইরানের পরিস্থিতি কীভাবে শেষ হবে তা মূল্যায়ন করা কঠিন, তবে তার ধারণা হলো যুক্তরাষ্ট্র তাদের কাজ সম্পর্কে সচেতন।