‘শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পেজের এডমিনের বরাতে পোস্টে বলা হয়, ‘শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’

পোস্টে আরও বলা হয়, ‘সবাইকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।’