ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব ও বিয়ারশেবা শহরের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানায় আল-জাজিরা।
বিবৃতিতে আইআরজিসি দাবি করে, জর্ডানের আজরাক শহরে অবস্থিত ‘আমেরিকান আগ্রাসী যুদ্ধবিমানগুলোর সবচেয়ে বড় ও সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি’ মুওয়াফফাক আল-সালতি বিমানঘাঁটিতে একাধিকবার হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামী ঘণ্টা ও দিনগুলোতে শত্রুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর হামলার পরিমাণ ও গভীরতা আরও বাড়বে।’