বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন 

এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) পার্থের র‍্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। উত্তর কোরিয়ার ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গোলপোস্টে এই ম্যাচেও মিলি আক্তারের ওপর আস্থা রাখছেন কোচ পিটার বাটলার। এছাড়া ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিমকে গত ম্যাচে একাদশের বাইরে রেখেছিলেন। উজবেকিস্তানের বিপক্ষে তাকে আইরিনের পরিবর্তে আবার একাদশে ফিরিয়েছেন। প্রথম ম্যাচে একাদশে থাকা উমহেলা মারমাও ফিরেছেন একাদশে। সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রহমান গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ একাদশে সুযোগ পেয়েছেন।

এশিয়ান কাপ নারী ফুটবলে ১২ দেশ তিন গ্রুপে খেলছে। এর মধ্যে শীর্ষ ছয় দেশ সরাসরি আগামী বছর ব্রাজিলে নারী বিশ্বকাপে খেলবে। ৭ ও ৮ নম্বর দেশ বাছাই খেলে বিশ্বকাপে যাবে। তবে ৮ দেশ সরাসরি যুক্তরাষ্ট্রে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলবে। চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। বাংলাদেশের সামনে এসব সুযোগ রয়েছে। 

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ৬ দেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি থাকবে দুই দেশ, তিন গ্রুপের তৃতীয় হওয়া তিন দেশের মধ্যে সেরা দুই দেশ সপ্তম ও অষ্টম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে। উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ভিয়েতনামের মতো দেশগুলো সেই লড়াইয়ে নেমেছে। বাংলাদেশকে শেষ ৮ বা কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ উজবেকিস্তানকে হারাতে হবে। 

<img src="https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t39.30808-6/647806430_1975877163041500_8072707239827595047_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=iygs6HZEvkcQ7kNvwHznKKd&_nc_oc=AdkjBByM6RsyFlWz7gYLHUnSZ4rWUWvs8kmOnJMjiJtPBXFu1q-xUgel_pfpF9PL3_4&_nc_pt=1&_nc_zt=23&_nc_ht=scontent.fdac24-1.fna&_nc_gid=SdJqUbG80USckPsNgA5PXg&_nc_ss=8&oh=00_AfyrVofujRUp9Y6PKQjYyLr68WFPDgHwmnG7yJWEUdq3Pw&oe=69B455E4" alt="May be an image of football, American football and text that says "PAUSTRALA2020 2028 NUSTRALIA #WAC2026 콜콩리 あ WOMEN'S WOMENSASIANCUPAUSTRALIA202 ASIAN CUP AUSTRALIA 2026 120 ASIANCU W"" class="jwMediaContent image jwMediaContent_binded aligncenter" data-jadewitsmedia="{'title':'','alt':'May be an image of football, American football and text that says 'PAUSTRALA2020 2028 NUSTRALIA #WAC2026 콜콩리 あ WOMEN'S WOMENSASIANCUPAUSTRALIA202 ASIAN CUP AUSTRALIA 2026 120 ASIANCU W'','path':'https://scontent.fdac24-1.fna.fbcdn.net/v/t39.30808-6/647806430_1975877163041500_8072707239827595047_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=iygs6HZEvkcQ7kNvwHznKKd&_nc_oc=AdkjBByM6RsyFlWz7gYLHUnSZ4rWUWvs8kmOnJMjiJtPBXFu1q-xUgel_pfpF9PL3_4&_nc_pt=1&_nc_zt=23&_nc_ht=scontent.fdac24-1.fna&_nc_gid=SdJqUbG80USckPsNgA5PXg&_nc_ss=8&oh=00_AfyrVofujRUp9Y6PKQjYyLr68WFPDgHwmnG7yJWEUdq3Pw&oe=69B455E4'}" />

হিসাবটা এমন না যে, বাংলাদেশ জিতলেই হয়ে যাচ্ছে। অন্যান্য গ্রুপের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। তাছাড়া গোল গড়ের হিসাবে বাংলাদেশ মাইনাস সাতে (৭) রয়েছে। গোল খাওয়া যাবে না। উজবেকিস্তানকে যত বেশি ব্যবধানে হারাতে পারবে তত বেশি লাভ। উজবেকিস্তানও বাংলাদেশকে হারিয়ে সুযোগ নেওয়ার অপেক্ষায়।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, শামসুন্নাহার, শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা, উমহেলা মারমা।