সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক বার্তায় এ কথা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মোট ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছিল যার মধ্যে ৮টি ধ্বংস করা হয়েছে এবং ১টি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়েছে।
এছাড়া, ৩৫টি ড্রোন শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে ২৬টি ধ্বংস করা হয়েছে এবং ৯টি ড্রোন দেশের সীমানার ভেতর পড়েছে।