ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক- টুইটার) এক বিবৃতিতে তিনি জানান, ফ্রান্স জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার সঙ্গে সমন্বয় করে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষদের জন্য ৬০ টন জরুরি সহায়তা প্রদান করবে।

ম্যাক্রোঁ হিজবুল্লাহকে লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার এবং তাদের অস্ত্র লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব সম্মান করতে হবে এবং সংযম প্রদর্শন করতে হবে। 

তিনি আরও বলেন, ইসরায়েলি ও লেবানন উভয় দেশের জনগণেরই শান্তি ও নিরাপত্তায় বসবাসের সমান অধিকার রয়েছে।