যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাংকারে হামলা, ভারতীয় নাবিক নিহত

ইরাকের বসরার কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

বুধবার (১১ মার্চ) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ নামের ওই জাহাজে আরও ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, তারা উদ্ধারকৃত ভারতীয় নাবিক ও ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।