সংসদে টেবিল থাপড়িয়ে ডান হাত নাড়তে পারছি না, চিল্লাইয়ে বসে গেছে গলা: ব্যারিস্টার আরমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে এক আবেগঘন মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সংসদে প্রথম দিন-এমন টেবিল থাপরাইসি...এখন ডান হাত নাড়তে পারিনা। এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা’।

এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন তিনি। তিনি ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।

তিনি আরও লিখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।