আন্তর্জাতিক অপরাধ আদালত ব্যুরোর সদস্য নির্বাচিত বাংলাদেশ

নেদারল্যান্ডসের দি হেগে অনুষ্ঠিত রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের ১৭তম অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৫ থেকে ১২ ডিমেম্বর পর্যন্ত এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

 

রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য ব্যুরো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০১০ সালে আইসিসির সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে।

আরো পড়ুন : গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা

১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরো-এর প্রতিনিধিত্ব করবে। সাধারণত ব্যুরো আইসিসি-এর বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করে থাকে।

 

 

ইত্তেফাক/ইউবি