মহেশখালীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও দুই জন। সোমবার বিকাল ৫টায় স্থানীয় মৌলভীকাটা গ্রামে এই ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন স্থানীয় সরওয়ারের ছেলে ওসমান (১৩) ও আব্দুল জব্বারের মেয়ে সাদিয়া আক্তার (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান ও সাদিয়া আক্তার তাদের বাড়ির পার্শ্ববর্তী ক্ষেত থেকে ছাগল নিয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। এ সময় আরও দুই শিশু  গুরুত্বর আহত হয়েছেন। আহতদের একজনকে মহেশখালী হাসপাতালে আরেকজনকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন আব্দুল জব্বারের মেয়ে সায়মা জান্নাত (১০), মৌলভী কাটার আবুল কাসেমের পুত্র শামসুল আলম (৪০)। এছাড়াও মৃত করিম দাদ এর স্ত্রী লায়লা বেগম (৪৫) বজ্রপাতে আঘাত পান।

আরও পড়ুন:  কুমিল্লায় থেকে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত

স্থানীয় ইউপি সদস্য  মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও অংগ্যজাই মারমা জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি, সরকারি নিয়ম মোতাবেক তাদের সহযোগিতা করা হবে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি