হরমুজ প্রণালি খোলা নিয়ে ট্রাম্প–স্টারমারের মধ্যে আলোচনা

হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

যুক্তরাজ্যের এক মুখপাত্র জানান, গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জাহাজ চলাচলে যে বিঘ্ন ঘটছে, তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন।

এ ছাড়া বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে স্টারমার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।