আমরা ইরানে সেনা পাঠাব না: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সুরক্ষার জন্য একটি জোট গঠনে মিত্রদের সহায়তা চেয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, তার দেশ ইরানে যুদ্ধ অংশগ্রহণের জন্য সেনা পাঠাবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।

একটি সরকারি বৈঠকের আগে টাস্ক বলেন, পোল্যান্ড সরকার ইরানে কোনো অভিযান পরিকল্পনা করছে না এবং এ নিয়ে আমাদের মিত্রদের কোনো সংশয় নেই।’