আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মা ও তার দেড় বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ মিজানের স্ত্রী সুমি আক্তার (২৮) ও তার দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিহা। তারা বৈরাগের আশ্রয় প্রকল্পে বসবাস করতো।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস জানান, নিহতের স্বামী মিজানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মা-মেয়ের মরদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদহ উদ্ধার করে।

এদিকে নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী কর্তৃক তাকে নির্যাতন করা হচ্ছিল বলেও জানান তিনি।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।