বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এবং জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের প্রধান ঈদের জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

এদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

জামাতের সময়সূচি অনুযায়ী—

প্রথম জামাত সকাল ৭টায়, ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান।


দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।


তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন।


চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।


পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।