ঝিনাইদহের মহেশপুরে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ইয়াবা মামলার আসামিকে জামিনের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক পর পুলিশের দিয়েছে স্থানীয়রা।
আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার সোলুয়া গ্রামের বাসিন্দা হাসান কবীর(৪০) ও তার সহযোগি মহেশপুর থানার মালবাড়ীয়া গ্রামের মারাফৎ (৫৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা মামলার আসামিকে জামিন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বাগডাঙ্গা জিনজিরা পাড়ার মো. জলিল মন্ডলের (৫০) কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে তারা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হন এলাকাবাসী। পরে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম জানান, সংবাদ পেয়ে সকালে তাকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে ভুয়া পুলিশ ইউনিফর্ম ও পরিচয়পত্র ও ১৯হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে। এ ধরনের প্রতারণা দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।