পঞ্চগড়ের বোদা হাসপাতালে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত রনি (২৫) নামের একজন ভর্তি হয়েছেন। তিনি বোদা পৌর শহরের বানিয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে। ডেঙ্গু আক্তান্ত রনি ঢাকা যমুনা ফিউচার পার্কে সেলম্যান হিসেবে কাজ করতো।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা এসএম রাজিউল করিম জানান, ঢাকা হতে বাড়িতে এসে রনি ডেঙ্গুতে আক্তান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: ‘সবকিছু থেকে বিচ্ছিন্ন’ কাশ্মীর
তিনি জানান, বোদা হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার কোন সমস্যা নেই। ডেঙ্গু যাতে না ছড়ায় সে ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ করছেন।
ইত্তেফাক/আরকেজি