সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার জামতৈল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন জানান, সরকার নির্ধারিত ৭৫০ টাকা কেজি দরের পরিবর্তে ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে কর্ণসূতি গ্রামের সুরুজ্জামানকে ৮ হাজার টাকা এবং কালিয়া কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।