আটকে গেল নবম ওয়েজবোর্ড

সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

গতকাল সোমবার সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে এ বিষয়ে একটি রিট পিটিশন দায়ের করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।

আরও পড়ুন: বিএসএমইউ’র বহির্বিভাগে সেবা নিয়েছেন ৪ হাজার ৯৪০ ডেঙ্গু রোগী

এডভোকেট ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট। এ আদেশের ফলে এই সময়ে ওই গেজেট প্রকাশ করা যাবে না। বাসস

ইত্তেফাক/কেকে