ব্রিটেনের মূল ভূখণ্ডে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ নেই: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটেনের মূল ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে সম্ভাব্য ইরানের ক্ষেপাণাস্ত্র হামলার কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এমন প্রতিবেদনের পর যুক্তরাজ্য লক্ষ্যবস্তু হতে পারে কি-না, এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট আই’য়ের

সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত মূল্যায়ন করি। তাতে এমন কোনো তথ্য নেই যে যুক্তরাজ্যকে ইরান ওইভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় চালু করার যেকোনো উদ্যোগ নিতে হলে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং কার্যকর পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’ যুক্তরাজ্যের স্বার্থ রক্ষা এবং উত্তেজনা কমানোই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।