ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটি ২০২৫-২৬ এর উদ্যোগে সম্মানিত ক্লাব সদস্য ও পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণে ৩ দিনব্যাপী ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ২১ মার্চ (ঈদের দিন) থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়। ক্লাব সংলগ্ন খোলা মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ঘুড়ি উৎসব চলে।
ঘুড়ি উৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের প্রেসিডেন্ট জনাব রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “বর্তমানে ঢাকা শহরের জায়গা ও মাঠের স্বল্পতার কারণে শিশু-কিশোরেরা আউটডোর খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহ হারাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। ঢাকা বোট ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের উৎসব আয়োজন করে শিশু-কিশোরদের বিনোদনে সহায়ক ভূমিকা পালন করা হবে।” পাশাপাশি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঘুড়ি উৎসবে ক্লাবের প্রেসিডেন্ট ইনচার্জ জনাব নকিব সরকার অপুও উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ ঘুড়ি উৎসবে উপস্থিত থেকে সম্মানিত সদস্য ও শিশু-কিশোরদের উৎসাহ প্রদান করেন।