ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়ে কাজে ফিরতে যাচ্ছেন চাকরিজীবীরা। মার্চ মাসে অল্প কয়েকদিন কর্মদিবসের পর এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই একটানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।
পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচদিনের ছুটি।