সরকারি ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে তেল নিয়ে প্যানিক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে কিছু কালোবাজারি জ্বালানি তেল মজুত রেখে তা বাইরে বিক্রি করছে।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আমির খসরু বলেন, এ পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে এবং স্থানীয় সংসদ সদস্যদের আরোও সক্রিয় হতে হবে।
এছাড়া অর্থমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা যদি ইতিহাসবিদ হয়ে যায়, তা হয় প্রোপাগান্ডা অথবা ক্ষণস্থায়ী। মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ইতিহাস প্রকৃত ইতিহাসবিদদের মাধ্যমে রচিত হওয়া উচিত।