দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচার বক্স কালভার্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান এবং বক্স কালভার্ট পরিষ্কারের মধ্য দিয়ে এক মাসব্যাপী জলাবদ্ধতা নিরসনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
তিনি জানান, ঢাকার বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নতুন করে ছয়টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে, যেখানে আগে মাত্র দুটি পাম্প ছিল।
প্রশাসক বলেন, জলাবদ্ধ দ্রুত নিয়ন্ত্রণে পান্থপথ, পরিবাগ, টিটিপাড়াসহ ঢাকার দক্ষিণে ইতোমধ্যে ৩৩ হটস্পষ্ট শনাক্ত করেছে সিটি করপোরেশন।
নতুন সরকারের তত্ত্বাবধানে জনগণে দুর্ভোগগুলো প্রায়োরিটি দিয়ে সামনে দিনে নগরীর খালগুলো উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।