ট্রাম্পের কড়া সমালোচনায় ফরাসি প্রেসিডেন্ট 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একইসাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন।

বুধবার (১ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ম্যাক্রঁর স্ত্রী তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন। ট্রাম্পের এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। 

ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের এমন মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। কৌশলগত বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তারা ধারাবাহিকভাবে পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে।

ম্যাক্রঁ বলেছেন, অতিরিক্ত কথাবার্তা হচ্ছে। পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থিতিশীলতা, শান্তি এবং শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। এটা কোনো শো নয়।

ম্যাক্রঁ আরও বলেন, সিরিয়াস হতে চাইলে প্রতিদিন নিজেদের অবস্থান বদলানো যায় না।