মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জনের মৃত্যু

রাজধানীর মিরপুর ১২ নম্বরে তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ ( ওসি) নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি