চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার এসব রোগী শনাক্ত করা হয়।
চমেক হাসপাতাল পরিসংখ্যান শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুনভাবে এসব রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৬ জন রোগী। বাকিরা সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
আরো পড়ুন : বরিশালে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চমেক হাসপাতালে সব ধরণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং রোগীরা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। ন্যাশনাল গাইডলাইন মেনে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রথমে কয়েকটি ব্লকে এই চিকিৎসা দেয়া হলেও বর্তমানে পৃথক ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা এনএসওয়ান করানোর সুযোগ দিচ্ছে চমেক হাসপাতাল।
ইত্তেফাক/ইউবি