লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন এন্ডারসন

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না ইংল্যান্ডের তারকা বোলার জেমস এন্ডারসনের। প্রথম টেস্টেই পায়ের পেশির চোটে মাত্র চার ওভার বল করতে সক্ষম হয়েছিলেন তিনি। এমআরআই স্ক্যানের ফল পাওয়ার পর ইসিবি জানায়, ১৪ আগস্ট লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার।

জুলাইয়ের শুরুতে কাউন্টি দল ল্যাঙ্কশায়ারের হয়ে খেলার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন অ্যান্ডারসন। বেশ কয়েকটি ফিটনেস পরীক্ষায় উতরে খেলেছিলেন এজবাস্টন টেস্টে। প্রথম টেস্টে এজবাস্টনে একই চোট পেয়ে প্রথম দিনের শুরুতেই মাঠ ছাড়েন ৩৭ বছর বয়সী এই বোলার।

ইত্তেফাক/এএম