যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশির ঘোষ (৩২) নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে যশোর পুলেরহাট-রাজগঞ্জ সড়কের সদর উপজেলার মাহিদিয়ার কাবুলের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশির ঘোষ যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে চারটি ককটেলসহ ১৭ মামলার আসামি শিশিরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শিশিরকে সঙ্গে নিয়ে অস্ত্র-গুলি উদ্ধারে যায় পুলিশ।
ওসি জানান, শিশিরের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এরমধ্যে চারটি হত্যা, পাঁচটি অস্ত্র, চারটি বিস্ফোরক এবং চারটি অন্যান্য মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম