বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাক্ষাৎকার দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডোমিঙ্গো। এর আগে, আজ বুধবার সকাল ১০টায় তিনি ঢাকায় পৌঁছান। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৯ বিশ্বকাপের শেষে খালি হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদটি। দক্ষিণ আফ্রিকার চার্ল লেঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ এবং নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলেও স্টিভ রোডসের পর এই পদে আর কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেই পদের জন্যই বিসিবির কাছে সাক্ষাৎকার দিচ্ছেন রাসেল ক্রেইগ ডোমিঙ্গো।
আরও পড়ুন: ‘ডেঙ্গু প্রতিরোধে ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়’
বিসিবির সঙ্গে সাক্ষাৎকার শেষে তিনি বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
ইত্তেফাক/জেডএইচডি