মানিকগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

শিবালয় থানা পুলিশ ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে। আটক দুজনের নাম সোয়াব ( ২২) ও বিপ্লব (১৯)। তারা দুজনে মেহেরপুরের জাজা গ্রামের দবির উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে শিবালয় থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালানো হয়। এ সময়  সোয়াব ও বিপ্লবের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কাহালুতে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু