ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে উদ্ধৃত করে তিনি বলেন, ‘শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। ছবি: রয়টার্স

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘বাইরের চাপ বা হুমকি সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।’