দিনাজপুরের বিরামপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কসাই পালিয়ে গেলেও গরুর মালিককে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিরামপুর সদরের নতুন বাজার রেলগেট এলাকায় একটি মাংসের দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মরা গরু জবাইয়ের অভিযোগ তুলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ালকামড়া গ্রামের নেহালের ছেলে কসাই আজিম দৌড়ে পালিয়ে যায়।
পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন উপস্থিত হয়ে মাংস জব্দ ও গরু বিক্রেতা একই গ্রামের মামুনকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসুস্থ গরু বিক্রির দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে গরুর মালিক মামুন দাবি করেন, গত বৃহস্পতিবার তিনি বাকিতে কসাই আজিমের কাছে একটি অসুস্থ গরু বিক্রি করেন। তবে সেই গরু মারা গেছে কিনা তা তার জানা নেই।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার গরু মালিকের অর্থদণ্ডের কথা নিশ্চিত করে বলেন, জব্দ করা মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে