ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠান ‘রাঙা সকাল’। বিভিন্ন ক্ষেত্রের সফল অতিথি হিসেবে থাকবেন এ অনুষ্ঠানে। কথা বলবেন কর্মময় জীবনের ঘাত-প্রতিঘাত-সংগ্রাম ও সাফল্য নিয়ে। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানে ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে ঈদের তৃতীয় দিন থাকবেন তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা।