পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আসা এ দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।

669716712_1483379513818037_8099396653536340474_n

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা সামনে রেখে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে অবস্থান করছে। শনিবার তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন। তবে বৈঠকের আনুষ্ঠানিক বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

669518434_1483379470484708_4106532373060376934_n

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, আসন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ঘিরে পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু বৈঠকে উঠে এসেছে।

সূত্র: আল–জাজিরা