ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানেরও সমালোচনা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’ 

তিনি অভিযোগ করেছেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যার’ চালানোর জন্য দায়ী।

সূত্র: আল–জাজিরা