২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে রেলিগেশনের পর থেকে আর প্রিমিয়ার লিগে খেলতে পারেনি ক্লাবটি। অবশেষে দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার পর আবারও ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে কভেন্ট্রি সিটি। 

শুক্রবার (১৭ এপ্রিল) ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে দলটির। ২০২৫-২৬ মৌসুমে ৮৬ পয়েন্ট নিয়ে দলটি চ্যাম্পিয়নশিপের শীর্ষে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৪৩ ম্যাচের মধ্যে জয় ২৫টিতে জয় পেয়েছে ক্লাবটি। তাদের গোল ব্যবধান ছিল ৪২।

সাবেক তারকা ইংলিশ ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দ্বিতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় চমৎকার মৌসুম কাটানোর পর ওয়েস্ট মিডল্যান্ডসের দল এখন পুনরায় যোগ দেবে অভিজাতদের লিগে। প্রথম বিভাগের উন্নীত হতে এডউড পার্কে শুক্রবারের ম্যাচ থেকে একটি পয়েন্ট দরকার ছিল তাদের। কিন্তু রয়া মরিশিতা ব্ল্যাকবার্নকে লিড এনে দিলে সেই স্বপ্ন ফিঁকে হতে থাকে। 

তবে ম্যাচের ৮৪ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ববি থমাস উঁচুতে লাফিয়ে নেওয়া হেডে জাল কাঁপালে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে, তা চরমে রূপ নেয় শেষ বাঁশি বাজতেই। 

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনেই কভেন্ট্রি সিটির এই পুনরুত্থান ঘটেছে। প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারায় উচ্ছ্বসিত ল্যাম্পার্ড বলেন, ‘আমি ওই গোলটা (সমতাসূচক) নিয়ে খুশি ছিলাম। ফুটবল ক্লাবের জন্য এটি একটি বিশেষ রাত, যেটা আমাদের সবার চেয়ে বড়।’

২০০১ সালের ৫ই মে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরে অবনমনের পর থেকে ৯,১১৩ দিন কেটে গেছে, যার ফলে স্কাই ব্লুজরা একেবারে খাদের কিনারে এসে পড়েছিল। চ্যাম্পিয়নশিপে ১১ বছর কাটানোর পর, তারা লীগ ওয়ানে অবনমিত হয় এবং ২০১৩ সালে প্রশাসনিক তত্ত্বাবধানে চলে যায়।

নর্দাম্পটন ও বার্মিংহামের সঙ্গে দুটি মাঠ ভাগাভাগি, সিসুর ঘৃণিত মালিকানা, একাধিক প্রতিবাদ এবং সংসদীয় উল্লেখের নাটকীয়তার মধ্যে শীর্ষে ফেরাটা ছিল এক সুদূর স্বপ্ন। স্কাই ব্লুজ সমর্থকরা মিছিলের আয়োজন করেছিল এবং মাঠেও ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। এর কারণ ছিল সেই মালিকপক্ষ, যারা ১৩ বছর পর ২০২৩ সালে ক্লাবটি ডাগ কিং-এর কাছে বিক্রি করে দেয়। এই ১৩ বছরের মেয়াদে ক্লাবটি ৫৯ বছরের মধ্যে প্রথমবারের মতো চতুর্থ স্তরে নেমে গিয়েছিল।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনেই তাদের এই পুনরুত্থান ঘটেছে। তবে শিরোপার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে কভেন্ট্রি সিটিকে। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্ট পেছনে।