ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামী শনিবার থেকে এই বিমানবন্দর থেকে ইস্তাম্বুল ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা শুরু হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত সোমবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইমাম খোমেনি বিমানবন্দর এবং মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।
এর আগে একই দিন ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ইরানে যাত্রীবাহী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল, যা পরে ধাপে ধাপে আবার চালু করা হচ্ছে।
সূত্র: বিবিসি