মানুষ হতে হতে মানুষ হয়নি, তেমন কিছু মানুষের সাথে আমি বসে থাকি, পরস্পর চা খাই।
আমি তাদের মুখের দিকে, চোখের দিকে চেয়ে থাকি, তারা আমাকে গণতন্ত্র এবং গ্রাসের গল্প
শোনান, ধর্ম এবং ধাবমান ক্রাইসিসের কথা বলেন। ভাত এবং ভোটের অভাব ফুরলে ভবিষ্যতের
নাকি অন্যায়ে। তারা উত্তরের তোয়াক্কা করেন না, বরং এসব ঘোড়াদের ছবি আঁকা পাপ, না
অন্যায়—সেসব নিয়ে তর্ক করতে থাকেন, কেউ কেউ বলেন—পাপ এবং অন্যায় আসলে এক নয়।
কেউ বলেন, পাপ তো পাপই, অন্যায় হবে কেন! আমি তর্কিত মুখমণ্ডলের দিকে চেয়ে থাকি,
তাদের মুখগুলো তখন এক-একটি ঘোড়ার মুখ হয়ে যায়। আমি ক্রমাগত ঘোড়ার খুরের শব্দ শুনতে
পাই—যারা এখনও মানুষ হয়ে উঠতে পারেনি।