সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যানবাহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  রায়গঞ্জের পূর্ব তেলিজানা আবু তাহেরের ছেলে তানভীর (২১) ও উল্লাপাড়ার গপীনাথপুর গ্রামের সাখায়ত হোসেনের ছেলে মো. আজীম (১৮)।

আরও পড়ুন: দেওয়ানগঞ্জে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ১২

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, দুই মোটরসাইকেল আরোহী নলকা থেকে রায়গঞ্জে যাওয়ার পথে পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআরএম