কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ অভিযান চালায়। আটকরা হলেন, আব্দুল মন্নাফ (৩২) ও মোঃ আব্দুল্লাহ (২৫)।
র্যাব জানায়, বুধবার রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল নিষিদ্ধ মাদক লেন-দেনের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া মোচনী ক্যাম্পের নুর মোহাম্মদ মাঝির নেতৃত্বাধীন আই-ব্লকের এমআরসি নং-০৮৮৭৪, রুম নং-৫০৯ এর বাসিন্দা নুরু সালামের চেলে আব্দুল মন্নাফ ও একই ব্লকের মৃত আবুল হোছনের ছেলে মোঃ আব্দুল্লাহকে ১০লক্ষ ২৫হাজার টাকা মূল্যমানের দুই হাজার ৫০পিস ইয়াবাসহ আটক করে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নিম্নচাপটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থান করছে
র্যাব-১৫, সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমআরএম