তালায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাতক্ষীরার তালায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই অছিম মোড়লের মারপিটে বড় ভাই ইসহাক আলী মোড়ল (৪৫) নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে এ ঘটনা ঘটে।  অছিম ও ইসহাক মোড়ল তৈলকুপি গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে।

আরও পড়ুন: টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নিহতের পরিবারের বরাত দিয়ে তালা উপজেলার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই অছিম ও বড় ভাই ইসহাকের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার বিকালে দিকে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অছিম মোড়ল লাঠি ও ইট দিয়ে ইসহাককে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অছিম মোড়ল পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।

ইত্তেফাক/এমআরএম