আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন: রাজা চার্লসকে ট্রাম্প

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেন।

ইতিহাসে দ্বিতীয় শাসক হিসেবে তিনি মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে ট্রাম্পও বক্তব্য দেন। ভাষণের সময় ট্রাম্প হালকা রসিকতা করে জানান, তার মা ব্রিটিশ রাজা চার্লসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট (ক্রাশ) ছিলেন। তার মা রাজপরিবারকে খুব পছন্দ করতেন এবং টেলিভিশনে রাণী বা রাজপরিবারের কোনো অনুষ্ঠান দেখলেই মনোযোগ দিয়ে দেখতেন।

ট্রাম্প জানান, তার মা রাজপরিবারকে খুব ভালোবাসতেন এবং টিভিতে রাণী কোনো অনুষ্ঠানে এলেই মনোযোগ দিয়ে দেখতেন। ট্রাম্প বলেন, তার মা তাকে ডেকে বলতেন, ‘দেখো ডোনাল্ড, দেখো কত সুন্দর।’

তিনি আরও জানান, তার মা পুরো রাজপরিবারকে ভালোবাসতেন, তবে বিশেষ করে চার্লসকে খুব মিষ্টি মনে করতেন।

শুরুতেই ট্রাম্প বলেন, ‘আজ কংগ্রেসে চমৎকার ভাষণ দেওয়ার জন্য আমি চার্লসকে অভিনন্দন জানাই। তিনি ডেমোক্র্যাটদের দাঁড় করিয়েছেন, আমি তা কখনোই করতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপে সবাই জার্মান ভাষায় কথা বলতো’ অন্যদিকে রাজা চার্লসও পাল্টা রসিকতা করেন।

চার্লস বলেন, ‘প্রেসিডেন্ট আপনি বলেছেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপে সবাই জার্মান ভাষায় কথা বলতো। আমি কি বলতে পারি, আমরা না থাকলে আপনারা হয়তো ফরাসি ভাষায় কথা বলতেন!’

ভাষণের শেষে তিনি উইলিয়াম শেক্সপিয়ারের একটি উক্তি তুলে ধরেন এবং ট্রাম্পকে চমৎকার নৈশভোজের জন্য ধন্যবাদ জানান। শেষে তিনি রসিকতা করে বলেন, এই নৈশভোজ ‘বোস্টন টি পার্টি’ এর তুলনায় অনেক উন্নত।