পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
নিহত যুবকের নাম আসাদুজ্জামান (২৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার মাদারগঞ্জ মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, খাসবাগুড়ী এলাকার একটি বাগানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তার প্যান্টের পকেট থেকে এনআইডি কার্ড পাওয়ায় যায়। কার্ড দেখে লাশের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি