৩৭তম বিসিএস থেকে আরো ১১৩ জন নিয়োগের সুপারিশ

৩৭তম বিসিএস থেকে বিভিন্ন পদে ১১৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

 

তিনি ইত্তেফাককে বলেন, ১১৩ জনের মধ্যে ১৫ জনকে প্রথম শ্রেণির উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে এবং ৯৮ জনকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসাবে নিয়োগ জন্য সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন। 

আরো পড়ুন : সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

উল্লেখ, এর আগে চলতি বছরের প্রথমদিকে ৩৭তম বিসিএস থেকে প্রথম শ্রেণির প্রথম দফায় ৫৭৮ জনকে, দ্বিতীয় দফায় ৯৯ জনকে এবং সর্বশেষ তৃতীয় দফা ১৫ জন নিয়ে সর্বমোট ৬৯২ জনকে নিয়োগের সুপারিশ করা হলো।

 

ইত্তেফাক/ইউবি