নিজ জেলা টাঙ্গাইলের পশ্চিম অংশে যমুনা নদীর তীর ঘেঁষা নিম্ন এলাকা কাকুয়া ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান। আসন্ন ঈদ উল আজহার কথা স্মরণে রেখে সোমবার ৫ই আগস্ট ওমর পুর গ্রামে বন্যাদুর্গতদের মাঝে চাল, তেল, সেমাই, চিনি এবং গুরা দুধ বিতরণ করেন।
শ্যামল খান জননেত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে উপস্থিত সকলকে মরণব্যাধি ডেঙ্গু থেকে নিজেদের নিরাপদ রাখার ব্যাপারে সচেতন হবার পরামর্শ দেন। বাড়ি-ঘড় ও তার চারপাশ পরিষ্কার রাখতে তিনি অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার আজাদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, আওয়ামী নেতা তারেক খান রিপন, শৈবাল হাসান খানসহ আরও অনেকে।
ইত্তেফাক/জেডএইচডি