এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন জিতে এগিয়ে রয়েছে মোদির দল বিজেপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে ১৯২ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে ৯৮টি।
পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে।
আসামের ১২৬টি আসনের মধ্যে ৯৮টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।