পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ মে) শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। গণনা হওয়া ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
 
আনন্দবাজার পত্রিকার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল এগিয়ে রয়েছে ১১৭ আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১৬৫ আসনে। 

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা